• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

নাটোরের বড়াইগ্রামে শয়নকক্ষ থেকে যুবদল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ৮১ Time View
প্রকাশঃ শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রামে শয়নকক্ষ থেকে অয়নাল হোসেন (৪৫) নামের যুবদল নেতার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার মাঝগ্রাম ইউনিয়ানের নটাবাড়িয়া গ্রাম থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর সদর হাসপাতালে পাঠায় পুলিশ। বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত আয়নাল হোসেন উপজেলা নটাবাড়ী গ্রামের মৃত আব্দুলের জলিলের আলীর ছেলে। মাঝগ্রাম ইউনিয়ানের পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল অলিম বলেন, আয়নাল হোসেন বাড়িতে একাই থাকতেন। তার দুই সন্তান রয়েছে ,তারা সবাই নানার বাড়িতে থাকে। বুধবার সন্ধ্যায় এলাকায় দেখা যায় আয়নাল হোসেনকে। লিটন নটাবাড়িয়া চার নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিল এবং সে বনপাড়া বাইপাস কাউন্টারে লোকাল বাসের টিকিট বিক্রি করতো।আজ সকালে বাড়ির পাশ্বের লোকজর পচা গন্ধ পায় ওই গ্রামের সাইফুল ইসলাম জানান, পরে বাড়ির ভিতরে ঢুকে ঘরের দরজা খোলা ছিলো দেখেন মেঝেতে মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জব্বার বলেন, লিটন হোসেনের বাড়ির ফটক ও দরজা খোলা ছিল। মরদেহ পচন ধরে গন্ধ বের হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েক দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category