• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ৬৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৬ মে, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!

কুষ্টিয়া সদর উপজেলার লাহিনী উত্তরপাড়া এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের (২৫) লাশ উদ্ধার করা হয়েছে।

গতকাল সোমবার (৫ মে) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়রা গলায় রশি দিয়ে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় ওই যুবককে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

তবে আজ মঙ্গলবার (৬ মে) সকাল ৯টায় এই সংবাদ লেখার আগপর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে স্থানীয় এক ব্যক্তি লাহিনী উত্তরপাড়া এলাকার রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় পাশেই একটি আমগাছের সঙ্গে গলায় রশি দেওয়া ও পা মাটিতে থাকা অবস্থায় এক যুবককে দেখতে পায়। এরপর এলাকাবাসীকে জানালে তারা থানা-পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

এ বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, লাশটির পরিচয় এখনো পাওয়া যায়নি। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বাকিটা নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category