• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ভালুকায় পোল্ট্রি ফার্মের লিটারে দূর্গন্ধ ও ফসলের ক্ষতির প্রতিবাদে মানববন্ধন

দিনকাল বিডি ২৪ / ৮৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

আবু ইউসুফ, ভালুকা, ময়মনসিংহ প্রতিনিধি।

ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের চামিয়াদী গ্রামে প্যারাগণ নামে একটি পোল্ট্রি ফার্মের লিটারে দুর্গন্ধ ও ফসলের ক্ষতির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (৭ মে) সকালে চামিয়াদী প্যারাগন মোড়ে ঘন্টা ব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এলাকাবাসী জানায়, লিটারের কারণে কৃষকরা ফসল ঘরে তুলতে পারেনা, দুর্গন্ধে ঘরে থাকতে পারেনা তারা। বিশেষ করে বর্ষাকালে মারাত্মক অসুবিধা সৃষ্টি হয়। বাড়িতে বসবাস করাই কঠিন হয়ে পড়ে তাদের। এসব বিষয়ে ফার্মটির ম্যানেজারকে কিছু বললে তিনি কোনো প্রতিকার করেনা। এ ব্যাপারে এলাকাবাসি পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট মহলকে এগিয়ে আসার দাবি জানিয়েছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, খোকা খান, আবুল হোসেন, সোহেল রানা, মালেকা খাতুন। মানববন্ধনে বিভিন্ন বয়সের নারী পুরুষসহ প্রায় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে ফার্মটির ম্যানেজার ডা. মুঞ্জুরুল ইসলাম তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে জানান, তাদের কম্পোস্ট প্ল্যান্ট রয়েছে। ফার্মের কারণে যদি কারো ফসলের ক্ষতি হয়, তাহলে ক্ষতির বিষয়টি তারা দেখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category