• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

উলিপুর উপজেলা ও পৌর বিএনপি’র আহবায়ক কমিটি গঠন

দিনকাল বিডি / ২০৭ Time View
প্রকাশঃ বুধবার, ১৪ মে, ২০২৫

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার(১৪ মে) বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়।

উপজেলার নবগঠিত কমিটিতে তারিক আবুল আলা চৌধুরীকে আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি হায়দার আলী মিয়াকে সদস্য সচিব করা হয়। ঘোষিত কমিটিতে ওবায়দুর রহমান বুলবুল, আব্দুর রশিদ সরকার, এড. ফকরুল ইসলাম, আমিনুল ইসলাম ফুলু, আবেদ আলী সরকার, আবুল কালাম আজাদ খোকা, মহসিন আলী, এরশাদুল হাবিব নয়ন ও রমেশ সাহাকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

এ ছাড়াও পৌর বিএনপির নবগঠিত কমিটিতে নুর মুহাম্মদকে আহ্বায়ক ও সহঃ অধ্যাপক সোলায়মান আলী সরকারকে সদস্য সচিব করা হয়। ঘোষিত কমিটিতে নুরে চ্ছাবা স্টার, আজিজার রহমান মাষ্টার, ডাঃ ইফতেখারুল ইসলাম, এহছানুল করিম, সিরাজুল ইসলাম সাজু, প্রভাষক আব্দুর রাজ্জাক, জমিদার রায় সরকার, খোরশেদ আলী, মতলেবুর রহমান মঞ্জু ও মজিবর রহমানকে যুগ্ম আহবায়ক করে ২৫ সদস্য বিশিষ্টি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে উলিপুর উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category