• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে পুলিশের কাছে ছিনতাই ও চাঁদা দাবী; গ্রেফতার জীবন

দিনকাল বিডি / ৮৯ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৩ মে, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে পুলিশের কাছে ছিনতাই ও চাঁদা দাবীর মামলার মূলহোতা জীবনকে গ্রেফতার করেছে র‌্যাব ।
বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় নগরীর চন্দ্রিমা থানাধীন ললিতাহার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ জীবন ইসলাম (৩৪), সে নগরীর শাহমখদুম থানার খিরশিন টিকর (বাগানপাড়া), এলাকার মোঃ দিরাজ আলীর ছেলে।
শুক্রবার সকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতার আসামী জীবনের বিরুদ্ধে পুলিশের কাছে ছিনতাই ও চাঁদা দাবীর মামলা রয়েছে। শাহমখদুম থানার মামলা নং-৭, তারিখ-১৩/০৫/২০২৫। জিজ্ঞাসাবাদে সে চাঁদাবাজি মামলার আসামী বলে স্বীকার করে।
শুক্রবার সকালে গ্রেফতার আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে শাহমখদুম থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category