• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মহাদেবপুরে সাবেক গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার

দিনকাল বিডি / ৮২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

গৌতম কুমার মহন্ত স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মহাদেবপুরে সাবেক এক গ্রাম পুলিশ সদস্যের মৃতদেহ থানা পুলিশ উদ্ধার করেছেন।এ ঘটনাটি ঘটেছে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কালনা গ্রামে। ৫ জুন বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ওই গ্রাম থেকে সুনীল চন্দ্র রবিদাস (৪০) নামে সাবেক এক গ্রাম পুলিশ সদস্যের মৃতদেহ থানা পুলিশ উদ্ধার করেন।সুনীল কালনা গ্রামের মৃত চৈতন্য রবিদাসের পুত্র। সুনীল চন্দ্র রবিদাসের বুকের নিচে পাঁজরের এপাশ থেকে অপর পাশে বাঁশের গজাল ঢুকানো মরদেহ তার বাড়ি থেকে প্রায় অর্ধ কিলোমিটার দূরে

এদিন সকালে স্থানীয় লোকজন দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়।এ খবর পেয়ে মহাদেবপুর থানার এস আই সামির উদ্দিন সঙ্গীয় ফোর্স বেলা ১১ টার দিকে ওই মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। স্থানীয়দের ধারণা গতরাতে তালের রস নামাতে গিয়ে অসাবধানতা বসত গাছ থেকে পড়ে তার এ মর্মান্তিক মৃত্যু হয়েছে।তবে সুনীলের শরীরে ঢুকে থাকা বাঁশের গজাল এবং পড়ে থাকা মরদেহের বর্ণনায় স্থানীয় অনেকেই এ মৃত্যুকে রহস্যজনক মনে করছেন।

তবে তাল গাছ থেকে পড়ে নাকি তার মৃত্যু হয়েছে নাকি অন্য কোন রহস্য রয়েছে এ মৃত্যুর পিছনে, এটা পরিস্কার হবে পোষ্টমডেম রিপোর্টের উপর।এব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।ঘটনার সত্যতা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সে তাল গাছ থেকে পড়েই মারা গেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে সুনীল রবিদাসের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন হবে ওই পুলিশ অফিসার জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category