• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

লন্ডনে ড. ইউনূস-তারেক দেড় ঘণ্টা বৈঠক: দেশের সার্বিক বিষয়ে আলোচনা, প্রাধান্য পেয়েছে আগামী জাতীয় নির্বাচন

দিনকাল বিডি ২৪ / ১৪৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৩ জুন, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি ::

বর্তমান বাংলাদেশের রাষ্ট্রিয় ক্ষমতায় অধিষ্ঠিত অন্তর্বতী কালিন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী দিনে দেশের রাষ্ট্রিয় ক্ষমতার অধিপতি হিসেবে সর্ব শীর্ষে অবস্থান করা ব্যাক্তি ‘তারেক রহমান’ এর মধ্যে প্রায় দেড় ঘন্টার আলোচনায় দেশের সার্বিক বিষয় নিয়ে কথপোকথন হয়েছে।
প্রাপ্ত সূত্র মতে- অন্তর্বর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শেষ হয়েছে।
শুক্রবার যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩৫ মিনিট) বৈঠকটি শেষ হয়। সকাল ৯টায় (বাংলাদেশ সময় দুপুর ২টা) লন্ডনের পার্ক লেন হোটেল ডোরচেস্টারে বৈঠকে বসেন তারা। বৈঠক শেষে তারেক রহমান ডরচেস্টার হোটেল ত্যাগ করেছেন বলে সেখান থেকে বিভিন্ন সূত্রের বরাতে পাওয়া খবরে জানা গেছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ মাধ্যম কে জানান, তাদের মধ্যে একান্তে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরবেন বলে ও জানানো হয়েছে।
তারেক রহমান হোটেলের সামনে পৌঁছালে তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্বাগত জানান।
যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল ৮টায় বৈঠকে যোগ দিতে বাসা থেকে রওনা হন তারেক রহমান। তার সাথে ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও দলের চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
বৈঠক শেষে বিএনপি’র পক্ষ থেকে লন্ডনে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ব্রিফিং করবেন বলে জানা গেছে।
বিএনপি ও সরকারের সূত্র গুলো জানায়, বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ সহ অন্তর্বর্তী সরকারের গৃহীত নানা পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। ড. ইউনূসের দিক থেকে সংস্কার, বিচার ও নির্বাচন যেমন আলোচনার টেবিলে থাকবে, তেমনি তারেক রহমানের দিক থেকে গুরুত্ব পাবে নির্বাচনের তারিখ, রোডম্যাপ সহ সরকার ও প্রশাসন-সংশ্লিষ্ট বিষয় গুলো। তবে, কোনো পক্ষ-ই আলোচনার বিষয়বস্তু প্রকাশ করেনি।
অবশ্য বিএনপি’র যুক্তরাজ্য শাখার একটি সূত্র জানায়, বৈঠকের আলোচ্য সূচি নির্ধারণের জন্য লন্ডন সফররত প্রধান উপদেষ্টার প্রতিনিধির সাথে তারেক রহমানের প্রতিনিধি দলের অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। গত বুধবার এ আলোচনা হয়। বৃহস্পতিবার ও তারেক রহমানের একজন প্রতিনিধি সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধির সাথে দেখা করেছেন বলে এক ভিডিও বার্তায় জানান প্রেস সচিব শফিকুল আলম।
বিএনপি’র সূত্র জানায়, সরকার ও তারেক রহমানের প্রতিনিধির আলোচনায় বৈঠকের আলোচ্য বিষয় হিসেবে নির্বাচনের সময় এগিয়ে আনার বিষয়টি ছিলো অত্যন্ত গুরুত্ববহ । পাশাপাশি সংস্কার, বিচার ছাড়াও জুলাই ঘোষণাপত্র নিয়ে ও কথা হয়। দু’পক্ষই এর মাধ্যমে বিভিন্ন ইস্যুতে সরকার ও বিএনপি’র যে মতপার্থক্য আছে, তা কমিয়ে আনার বিষয়কে গুরুত্ব দিয়েছে।
চার দিনের সফরে ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে লন্ডনে রয়েছেন। আর ২০০৮ সাল থেকে সপরিবারে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান। সেখান থেকে তিনি বিএনপি’র রাজনৈতিক নের্তৃত্ব দিয়ে যাচ্ছেন। সোমবার সরকার ও বিএনপি’র তরফ থেকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়।
এ বৈঠক নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে বেশ কৌতূহল সৃষ্টি হয়েছে। ফলে, সবার চোখ এখন শুধু লন্ডনের ওই বৈঠকের খবরাবরের দিকে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এ বৈঠককে ‘টার্নিং পয়েন্ট’ বলে মন্তব্য করেছেন।
জানতে চাইলে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সংবাদ মাধ্যমকে বলেন, বৈঠকটি যেহেতু শীর্ষ পর্যায়ের, অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে, সেখানে জাতীয় গুরুত্বপূর্ণ সব বিষয়ই উঠে আসবে। বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনের সময় এগিয়ে নিয়ে আসার বিষয়টি গুরুত্বের সাথে উঠে আসবে। এমন কি আলোচনায় আসবে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার বিষয় ও।
তিনি আর ও বলেন, সরকার ও প্রশাসনে এখন ও স্বৈরাচারের দোসরদের অবস্থানের বিষয়টি আলোচনায় স্থান পাবে। এ ছাড়া দেশে আইনের শাসন ও আদালতের রায় মেনে চলার ওপরেও গুরুত্ব দেয়া হবে। সংস্কারের বিষয় ও উঠতে পারে।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা আশা করছি, শীর্ষ পর্যায়ের এই আলাপ-আলোচনার মধ্য দিয়ে জাতীয় ভিত্তিতে একটা গ্রহণযোগ্য ফয়সালা বা সিদ্ধান্ত হবে। এটা আমাদের প্রত্যাশা; জাতিরও প্রত্যাশা তা-ই।’
ঈদুল আজহার আগের দিন অন্তর্বর্তী সরকার আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের যে সময় ঘোষণা করেছে, তাকে যৌক্তিক মনে করছে না বিএনপি। দলটি মনে করে, নির্বাচনের জন্য চলতি বছরের ডিসেম্বরই উপযুক্ত সময়। তবে নির্বাচন আগামী বছরের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে অর্থাৎ রোজার আগে হলেও দলটির আপত্তি থাকবে না বলে বিএনপির একাধিক সূত্র বলছে। তাই বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মূল ফোকাস থাকবে নির্বাচনের ওপর; বিশেষ করে নির্বাচনের সময় এগিয়ে আনার বিষয়ে।
দেশে পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপি নেতাকর্মী এখন তারেক রহমানের দেশে ফেরার প্রতীক্ষায়। ইতোমধ্যে তিনি সব মামলা থেকে মুক্ত হয়েছেন বলে তার আইনজীবীরা জানিয়েছেন।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তারেক রহমানের দেশে আসতে কোনো সমস্যা নেই। ফলে এ বৈঠক নিয়ে যে রাজনৈতিক আলোচনা চলছে, তার সঙ্গে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ও যুক্ত হয়ে গেছে।
যুক্তরাজ্য বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক সংবাদ মাধ্যমকে বলেন, এ বৈঠক ঘিরে লন্ডনে বসবাসরত বাংলাদেশীদের মধ্যে ও রয়েছে সমান কৌতূহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category