এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই পৌরসভা এলাকার বাদামতলী ইসমাঈল কার্পেট (সাবেক) এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি রাস্তার বাইরে পড়ে যায়। এ সময় লরির নিচে চাপা পড়ে জয়নাল আবেদীন (৬২) নামে এক ব্যাক্তি ঘটনাস্থলেই প্রাণ হারান।
১৯ জুন (বৃহস্পতিবার) সকাল সাড়ে নয়টার দিকে দুর্ঘটনাটি ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
নিহত ব্যাক্তি মীরসরাই উপজেলার ৭ নং কাটাছরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কুতুব উদ্দিন ব্যাপারী বাড়ির বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে।
অব্যাহত ভারী বর্ষণের কারণে এলাকার লোকজন উদ্ধার কাজে এগিয়ে আসতে ও বেগ পেতে হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে আসে বলে প্রাপ্ত খবরে প্রকাশ।