শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কেটে মিজানুর রহমান বিশ্বাস (৫৫) নামের একজন নিহত হয়েছে।
মঙ্গলবার( ৯ সেপ্টেম্বর ) সকালের দিকে খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস উত্তর কাটদহ অতিক্রম করার সময় ট্রেনে কাটা পারে ঘটনাস্থলে সে মারা যায়।
নিহত মিজানুর রহমান বিশ্বাস কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের উত্তর কাটদহ গ্রামের মৃত কোমর উদ্দিন বিশ্বাসের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, তিনি ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত ভারসাম্যহীন অবস্থায় তিনি চলাফেরা করতেন।
সংবাদ পেয়ে পোড়াদহ জিআরপি থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। পোড়াদহ জিআরপি থানার এসআই সাইফুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করেন।