• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাঘায় ফাস্ট ফুডের দোকানে ঢুকে ফিল্মি স্টাইলে হামলা, গ্রেপ্তার ৩জন কারাগারে

দিনকাল বিডি / ৩৩৯ Time View
প্রকাশঃ সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

বাঘা (রাজশাহী) প্রতিনিধি ঃ রাজশাহীর বাঘায় ‘ফুড লাভার’ নামে ফাস্ট ফুডের দোকানে গল্প করার সময় অর্ডারের বিষয়ে জানতে চাওয়ায় ফিল্মী স্টাইলে হামলা চালিয়ে দোকান মালিক বোরহান উদ্দিনকে আহত করা হয়েছে। স্থানীয় জনতা ৩ জনকে আটক করে পুলিশে সপোর্দ করেছে। মামলা দায়ের করে রোববার(২৮ সেপ্টেম্বর) আসামীদের কারাগারে পাাঠানো হযেছে।
পুলিশ জানায়,শনিবার বিকেল উড়তি বয়সের ৩জন যুবক হত্যার উদ্দেশ্য এ হামলা করে। জনতার সহায়তায় তাদের গ্রেফতারের পর তাদের ব্যবহৃত মোটরসাইকেল চাপাতি ও হাতুড়ি জব্দসহ মামলা দায়ের করা হয়েছে। (বাঘা থানা মামলা নম্বর – ২০ তারিখ ২৭-০৯-২০২৫)। মামলাটি দায়ের করেন ‘ফুড লাভার’ এর মালিক আহত বোরহান উদ্দিন। মামলার আসামীরা হলেন, চারঘাট উপজেলা ডাকরা গ্রামের মো ঃ প্রিন্স আহম্মেদ (২২), ও মোহামিনুল ইসলাম নয়ন (১৮), এবং সোনাদহ গ্রামের জনি আহম্মেদ (২০)।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর বুধবার দুপুরে মামলার প্রধান আসামী মোঃ প্রিন্স আহম্মেদ (২২) এক নারীকে নিয়ে বাঘা উপজেলার থানা মোড়ের সামনে ‘ফুড লাভার নামে ফাস্ট ফুডের দোকানে প্রবেশ করেন। সেখানে তিনি খাবারের অর্ডার না দিয়ে দীর্ঘ সময় খোশ গল্পে মেতে উঠেন। কর্তৃপক্ষ খাবারের অর্ডারের বিষয়ে জানতে চাইতে তিনি রেগে গিয়ে তর্কে জড়িয়ে পড়েন। পরে মালিককে দেখে নেব বলে হুমকি দিয়ে চলে যান।
শনিবার( ২৭ সেপ্টেম্বর’২৫) বিকেলে গলা পর্যন্ত মাথায় কালো হেলমেন্ট পরিহিত উড়তি বয়সের প্রিন্স আহম্মেদসহ ৩ যুবক একই মোটরসাইকেলে ‘ফুড লাভার’ দোকানের সামনে মোটরসাইকেল চালু রেখে ২জন দোকানে প্রবেশ করেন। এ সময় দোকান মালিককে একা পেয়ে ব্যাগের মধ্যে থাকা হাতুড়ি,চাপাতি বের করে দোকানের মালিককে এলোপাতাড়ি মারপিট করতে থাকে। দোকানের মালিক কৌশলে তাদের দোকানের বাহিরে নিয়ে আসেন। স্থানীয়রা মারপিট করতে দেখে ৩জনকে আটক করে পুলিশে দেন।
বাঘা থানার (ওসি) আসাদ্দুজ্জামান বলেন,পূর্বের ঘটনার জের ধরে হত্যার উদ্দেশ্য ‘ফুড লাভার, মালিকের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। তাদের হাত থেকে ভাগ্যেক্রমে মালিক বেঁচে গেছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category