• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আত্রাইয়ে যুবলীগ নেতা গ্রেফতার

দিনকাল বিডি / ২১৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই থানাপুলিশ অভিযান চালিয়ে আবু বক্কর সিদ্দিক (৩৮) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে। মারপিট ও ককটেল বিস্ফোরনের অভিযোগে দায়েরকৃত মামলায় বুধবার সন্ধায় নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবু বক্কর সিদ্দিক আত্রাই উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে বলে পুলিশ জানিয়েছে। তাকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আত্রাই থানার ইন্সপেক্টর (তদন্ত) কাওছার আলম জানান,বুধবার সন্ধায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় যুবলীগ নেতা আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করা হয়। সম্প্রতি আত্রাই থানায় বিএনপি নেতা আবুল হোসেনের দায়েরকৃত মারপিট ও ককটেল বিস্ফোরনের মামলার সন্দেহভাজন আসামী হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আবু বক্কর সিদ্দিককে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category