• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

নওগাঁয় স্ত্রীর লাঠির আঘাতে বৃদ্ধ স্বামীর মৃত্যুর অভিযোগ

দিনকাল বিডি / ৬৮৯ Time View
প্রকাশঃ বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

গৌতম কুমার মহন্ত,স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর মান্দায় পারিবারিক কলহের জেরে বাকবিতন্ডায় জরিয়ে পরায় স্ত্রী’র লাঠির আঘাতে এক বৃদ্ধ স্বামীর মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে।১৫ অক্টোবর বুধবার দুপুর দেড় টার দিকে উপজেলার কাশোপাড়া ইউনিয়নের জাফরাবাদ গ্রামে এ ঘটনাটি ঘটেছে।বৃদ্ধ তফির উদ্দিন ওই গ্রামের মৃত চান্দা মন্ডলের পুত্র। স্থানীয়রা জানান, প্রায় দিনই দ্বিতীয় স্ত্রী জাহানারা বেগমের সঙ্গে পারিবারিক কলহের জের ধরে বৃদ্ধ স্বামী তফির উদ্দিনের (৬৫) বাকবিতন্ডা ও ঝগড়া বিবাদ হতো।বিগত দিনের মতো এদিনও তাদের মধ্যে ঝগড়া বিবাদ ও বাকবিতন্ডা শুরু হয়।ঝগড়া ও বাকবিতন্ডার এক পর্যায়ে দ্বিতীয় স্ত্রী জাহানারা বেগম তার বৃদ্ধ স্বামী তফির উদ্দিনের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।বৃদ্ধর স্ত্রীর বিরুদ্ধে ওই অভিযোগ উঠার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবু রায়হান জানান,মৃত ব্যাক্তির শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।একারনে প্রাথমিক ভাবে ইউডি মামলা দায়ের করা হয়েছে।তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে এবং সে মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওই পুলিশ অফিসার জানান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category