• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

বাঘায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু!

দিনকাল বিডি / ১৬৪ Time View
প্রকাশঃ শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

বাঘা(রাজশাহী) প্রতিনিধি ঃ
রাজশাহীর বাঘায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট (এক প্রকার কীটনাশক)সেবনে হামিদুল ইসলাম (৩৪) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৬ আক্টোবর) দুপুরে উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা পুন্ডলিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। হামিদুল ইসলাম ওই গ্রামের মহররম আলী বড় ছেলে ।
থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার আনুমানিক সাড়ে ৮ দিকে হামিদুল ইসলাম মাঠে কাজ করার উদ্দেশ্য বাড়ি থেকে বের হন। ৯টার দিকে প্রতিবেশি ইয়াকুব আলী খেতের জমির মধ্যে বুকে হাত দিয়ে বসে থাকতে দেখেন । ইয়াকুব আলী জানান, সেখানে গিয়ে কি হয়েছে জানতে চাইলে হামিদুল তাকে জানায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়েছেন। তার শারিরিক অবস্থার অবনতি দেখে ইয়াকুব আলী হামিদুলের বাড়িতে খবর দেন।
পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠান। এইদিন সকাল সাড়ে ১০ টায় রামেকে নেওয়ার পথে রাজশাহী মহানগর এলাকার সাহেব বাজার এলাকায় মারা যান।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আছাদুজ্জামান জানান,হামিদুলের বাবা মহরমের লিখিত সংবাদ পেয়ে থানায় অপমৃত্যু রজু করে মৃতেেহর ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। তবে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনের কারণ জানা যায়নি।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category