• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ইসলামপুরে পাথর্শী ইউনিয়নে এমপি প্রার্থী ড. মাওলানা ছামিউল হক ফারুকীর গণসংযোগ

দিনকাল বিডি / ২৬৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-০২ (ইসলামপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. মাওলানা ছামিউল হক ফারুকী শুক্রবার (২৪ অক্টোবর) দিনব্যাপী ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন।

গণসংযোগকালে তিনি স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো খাতের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন,ইসলামী আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমার রাজনীতির মূল লক্ষ্য। ইসলাম শুধু ইবাদত নয়, বরং সমাজ ও রাষ্ট্র পরিচালনার পূর্ণাঙ্গ আদর্শ।

এ সময় তিনি আরও বলেন,নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ ও স্বাস্থ্যসেবার উন্নয়ন আমার অগ্রাধিকার।

এসময় গনসংযোগে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর রাশেদুজ্জামান, জেলা শূরা সদস্য মাওলানা আমজাদ হোসেন, উপজেলা সেক্রেটারি আবু মুছা, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মনির হোসেনসহ ইউনিয়ন জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ।

গণসংযোগে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকে আশা প্রকাশ করেন, ড. ফারুকীর মতো শিক্ষিত, আদর্শবান ও সৎ প্রার্থী নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category