• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

পোরশায় প্রবীণ শিক্ষক ফিরোজ এর মৃতু

দিনকাল বিডি / ১৬২ Time View
প্রকাশঃ সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার পোরশা মৌলভীপাড়ার প্রবীণ শিক্ষক, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরীর মামা ও নিতপুর সরকারি স্কুল এন্ড কলেজের সাবেক সহকারি শিক্ষক ফিরোজ আহম্মেদ শাহ্ (৮৫) বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী…..রাজিউন)। তিনি নিতপুর সরকারি স্কুল এন্ড কলেজে সহকারি শিক্ষক হিসাবে চাকুরী শেষে নিজ বাড়িতে অবসর জীবন যাপন করছিলেন। সোমবার সকালে তিনি মারা যান। মৃতু কালে ১ ছেলে ও ৩ মেয়ে সহ অনেক আতœীয় স্বজন রেখে গেছেন। একইদিন জোহরের নামাজের পরে পোরশা মারকাজ মসজিদে তার নামাজে জানাজা শেষে বড় কবর স্থানে তাকে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুল হক শাহ্ চৌধুরী, নিতপুর সরকারি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম, সোমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ শোক প্রকাশ করেছেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category