• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

পোরশায় দুর্বৃত্ত কতৃক ৩৮টি আমগাছ কর্তন

দিনকাল বিডি / ১৫৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় পাঁচ বছর বয়সের ৩৮টি আশ্বিনা আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত সন্ধায় উপজেলার ছাওড় ইউনিয়নের খাতিরপুর মৌজার কুশারপাড়া বাজারের দক্ষিণ পাশের আম বাগানের গাছগুলি কেটে ফেলেছে তারা। লীজসূত্রে বাগানের মালিক চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার সুবল গ্রামের মৃত সোহরাব হোসনের ছেলে আব্দুল করিম জানান, তিনি ২০২০ সালের প্রথম দিকে শুরুতে ছাওড় গ্রামের মৃত মোদাচ্ছেরের স্ত্রী শাহারা বেগম ও তার ছেলে আব্দুর রাজ্জাকের কাছ থেকে খাতিরপুর মৌজার ৪ বিঘা জমি ৪৮টি আমগাছ সহ লীজ নিয়ে আমবাগান শুরু করেন। বাগানটিতে পাঁচ বছর বয়সের ৪৮টি আশ্বিনা আমগাছ রয়েছে। এর মধ্যে ৩৮টি তরতাজা আমগাছ দুর্বৃত্তরা কেটে ফেলেছে। এতে তিনি কয়েক লক্ষ টাকা লোকশানের মধ্যে পড়বেন বলে জানান। তিনি দুর্বৃত্তদের দৃষ্টান্তমুলক শাস্তিদাবী করেন স্থানীয় প্রশাসনের কাছে। বিষয়টি জানতে চাইলে ছাওড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, আমগাছ কর্তনের কথা তিনি শুনেছেন। এবিষয়ে তিনি একটা ফয়সালা করবেন বলে জানান। অপরদিকে থানা অফিসার ইনচার্জ শাহ্ আলম সরদার জানান, বিষয়টি তারা অবগত নন। তবে থানায় অভিযোগ করলে। তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category