স্টাফ রিপোর্টার :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জামালপুরের ইসলামপুর উপজেলার ১১নং চরপুটিমারী ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, দোস্ত এইড সোসাইটি বাংলাদেশ শাখার ব্যবস্থাপনা পরিচালক এবং চরপুটিমারী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদ (রাজন চৌধুরী)।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
ঈদুল আযহা আমাদের ত্যাগ, ধৈর্য, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। এই পবিত্র উৎসবের মূল শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ছড়িয়ে পড়ুক এটাই আমার প্রত্যাশা। সকল হিংসা-বিদ্বেষ ও বিভেদ ভুলে সবাই মিলেমিশে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হোক।
তিনি আরও বলেন,
আমি সবসময় চরপুটিমারী ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। ভবিষ্যতেও ইউনিয়নের সার্বিক উন্নয়ন, মানবসেবা এবং অসহায় মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই ইনশাআল্লাহ।
দীর্ঘদিন ধরে আবুল কালাম আজাদ (রাজন চৌধুরী) এলাকায় বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। অসহায় মানুষের সহায়তা, শিক্ষার্থীদের সহযোগিতা এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের কারণে তিনি স্থানীয়দের কাছে একজন মানবিক ও জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন।
স্থানীয় অনেকের মতে, তরুণ ও কর্মীবান্ধব নেতৃত্বের প্রতীক হিসেবে আবুল কালাম আজাদ ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। সবশেষে তিনি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।