মোঃ মনির হোসেন
ত্রিশাল অলহরী নিবাসী, মরহুম নজর সরকারের বড় ছেলে, দৈনিক আজকের পত্রিকার ত্রিশাল উপজেলা প্রতিনিধি সাইফুল আলম তুহিনের পিতা সাবেক স্বাস্থ্য পরিদর্শক আবুল কালাম সরকার (৮০) বৃহস্পতিবার সকাল ৭.১৫ ঘটিকায় ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের জানাজার নামাজ আছর নামাজ বাদ নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি চার ছেলে এবং দুই মেয়ে, নাতি নাতনিসহ আত্মীয় স্বজন রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে শোক জানিয়েছেন ত্রিশাল সংসদ সদস্য হাফেজ রুহুল আমীন মাদানী, ত্রিশাল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মতিন সরকার, ত্রিশাল পৌর মেয়র এবিএম আনিসুজ্জামান আনিস, ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এএইচএম জোবায়ের হোসেন, ত্রিশাল উপজেলা বাসাসের সভাপতি খোরশিদুল আলম মজিব প্রমুখ।