• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

দেশকে স্বপ্নের ঠিকানায় নিতে ভূমিকা রাখবে ছাত্রলীগ

Reporter Name / ১৩১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
শোভা যাত্রা, কেক কেটে, আলোচনা সভা ও গরীবদের মাঝে কম্বল বিতরণের মধ্য দিয়ে রাজশাহীর বাঘায় ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (৩ জানুয়ারী) বিকালে উপজেলা ছাত্রলীগ প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করে। আলোচনা সভায় প্রত্যাশা ব্যক্ত করে বক্তরা বলেন, ‘অতীতের গৌরবোজ্জ্বল পথ বেয়ে ছাত্রলীগ ভবিষ্যতে বাংলাদেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে ভূমিকা রাখবে’।
বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সোহানুর রহমান সোহাগ। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মাসুদ রানা তিলু, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, মনিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, উপজেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক আশিক জাবেদ, কলেজ শাখা ছাত্রলীগ নেতা জাহিদ হোসেন, শান্ত শেখ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা শিমুল হোসেন, বাজু বাঘা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজিম আহমেদ স্বদেশ প্রমুখ। উপস্থিত ছিলেন মনিগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল ইসলাম, গড়গড়ি ইউনিয়ন চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা যুবলীগের সহ-সভাপতি তসিকুল ইসলাম। আলোচনা সভা শেষে গরীবদের মাঝে কম্বল বিতরণ করা হয়।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category