• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

আদমদীঘিতে অবৈধ ভাবে পুকুর খনন ৫০ হাজার টাকা জরিমানা ৫ ট্রাক্টর জব্দ

দিনকাল বিডি / ১৪৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে অবৈধ ভাবে পুকুর খনন ও ট্রাক্টর দিয়ে সরকারি সড়কে মাটি বহন করে রাস্তা নষ্ট করার অপরাধে আমিনুর ইসলাম আমু (৩৮) নামের এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা ও অত্র উপজেলায় আর এস্কেভেটর (ভেকু) দিয়ে মাটি খনন ও ট্রাক্টরের মাধ্যমে মাটি বহন করবেন না এমন মুচলেকা দেয়ায় আমিনুর ইসলাম আমুর ৭টি ট্রাক্টর ও একটি ভেকু ছেড়ে দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট টুকটুক তালুকদার। অর্থদন্ডপ্রাপ্ত আমিনুর ইসলাম আমু উপজেলার নিমাইদীঘি গ্রামের মমতাজুর রহমানের ছেলে।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানাযায়, আদমদীঘি উপজেলার বিভিন্ন স্থানে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে একটি মহল এস্কেভেটর (ভেকু) দিয়ে পুকুর ও আবাদি জমি খনন করে ট্রাক্টরের মাধ্যমে পাকা সড়ক দিয়ে মাটি বহন রাস্তা নষ্ট করছিল। গত বুধবার ও বৃহস্পতিবার উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট টুকটুক তালুকদার উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান অভিযান চালান। অভিযানে অবৈধ ভাবে মাটি বহন করার অপরাধে সান্তাহারের তারপুর তেকে ৩টি ও নসরতপুরের মুরইল থেকে ২টি ট্রাক্টর জব্দ করে থানা হেফাজতে দেন। এছাড়া বৃহস্পতিবার সকালে ছাতিয়ানগ্রামের ধুলাতইর মাঠ থেকে অবৈধ ভাবে ভেকু মেশিন দিয়ে মাটি খনন ও ট্রাক্টরের মাধ্যমে বহন করার অপরাধে আমিনুর ইসলাম আমুকে আটক তার একটি ভেকু মেশিন ও ৭টি ট্রাক্টর জব্দ করেন। দুপুরে ব্রাম্যমান আদারতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট টুকটুক তালুকদার আমিনুর ইসলাম আমু নামের ওই ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা ও তিনি অত্র উপজেলায় আর এস্কেভেটর (ভেকু) দিয়ে মাটি খনন ও ট্রাক্টরের মাধ্যমে মাটি বহন করবেন না এমন মুচলেকা দেয়ায় আমিনুর ইসলাম আমুর জব্দ করা ৭টি ট্রাক্টর ও একটি ভেকু ছেড়ে দিয়েছেন। এ ছাড়া ভ্রাম্যমান আদালত মুরইল ও তারাপুর এলাকায় জব্দ করা ৫টি ট্রাক্টর থানা হেফাজতে দিয়েছেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category