আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে পানি খাওয়ার কথা বলে বাড়িতে ঢুকে গৃহবধু ধর্ষণ মামলার আসামী ইমরান আলী (১৭) কে গ্রেফতার করেছে পুলিশ। সে আদমদীঘি উপজেলার বড় জিনইর গ্রামের নুর ইসলামের ছেলে। গত বুধবার (১৮ জানুয়ারি) সকালে আদমদীঘির জিনইর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, গত সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের নিমাইদীঘি দীঘিরপাড় গ্রামে ইমরান আলী ওই গৃহবধুর বাড়ির পাশে রাস্তায় একটি খামারের বয়লার মুরগি বিক্রির মাইকিংয়ে প্রচারনা চালাচ্ছিল। বিষয়টি জানার জন্য গৃহবধু রাস্তায় এলে মাইকিং করা ইমরান আলী নামের ওই যুবক গৃহবধুর কাছে পানি খেতে চেয়ে বাড়ির ভিতর প্রবেশ করে। এসময় ওই বাড়িতে ক্উে না থাকার সুযোগে তাকে একা পেয়ে মুখ চেপে ধরে ভয়ভীতি দেখিয়ে ধর্ষন করে দ্রæত পালিয়ে যায়। এ ঘটনায় গৃহবধুর স্বামী আদমদীঘি থানায় মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে ইমরান আলীকে আসামী করে ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ বুধবার সকালে এমরান আলীকে বাড়ি থেকে গ্রেফতার করে। দুপুরে আদালতে প্রেরন করা হয় বলে ওসি রেজাউল করিম জানান।