নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি
নিয়ামতপুর থেকে বাস ট্রাক ও ভুটভুটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহীর জনসভায় যাচ্ছেন মানুষ। সকাল থেকে যে যার মত এবং উদ্যােগে বিভিন্ন যানবাহনে উপজেলার বিভিন্ন স্থান থেকে রওনা দিয়েছেন জনসভার উদ্দেশ্যে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রায় ২৫০ বাস ও ১৫০ ট্রাকের ব্যবস্থা করা হয়েছে। সেগুলোতে করেই জেলার ৯৯ ইউনিয়নের নেতাকর্মীরা জনসভায় যাবেন। প্রত্যেকটি নেতাকর্মীর জন্য নির্দিষ্ট টি-শার্ট ও ক্যাপ এর ব্যবস্থা করা হয়েছে।
নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ জানান, নিয়ামতপুর উপজেলা থেকেই প্রায় ২০ হাজারেরমত লোক সমবেত হবেন আজকের জনসভায়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার থেকে দেয়া ২০টিবাস ও ২০টি ট্রাক ছাড়াও ব্যক্তিগত যানবাহনে হাজার হাজার মানুষ উপস্থিত হবেন।
দীর্ঘ পাঁচ বছর পরে প্রধানমন্ত্রীর এই জনসভা তথা আগমন ঘিরে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।