খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে আরিফ হোসেন (৩২) নামের এক মাদক কারবারিকে ৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। আরিফ হোসেন দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার রাজধানীর মোড় এলাকার জাহিদুল ইসলামের ছেলে। গত বৃহস্পতিবার রাতে আদমদীঘির নসরতপুর ইউপির বরবড়িয়া গ্রামের একটি পুকুরপাড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়,গত বৃহস্পতিবার রাতে আদমদীঘির নসরতপুর ইউনিয়নের বরবড়িয়া গ্রামে মাদক বেচাকেনা চলছে। এমন সংবাদ পেয়ে পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে জনৈক রুহুল আমিনের পুকুরপাড় থেকে মাদককারবারি আরিফ হোসেনকে গ্রেফতার ও তার নিকট থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ওসি রেজাউল করিম জানান, গ্রেফতারকৃতকে শুক্রবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে। #