• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বদলগাছীতে ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রা

দিনকাল বিডি / ১৪৭ Time View
প্রকাশঃ শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

হাফিজার রহমান,বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবীতে আধাইপুর ইউনিয়নে পদযাত্রা করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় আধাইপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে আধাইপুর ইউনিয়নের পারিচা গ্রামের চারমাথা মোড় থেকে পদযাত্রা বের হয়ে বিভিন্ন গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূণরায় শেখানে গিয়ে পদযাত্রা শেষ হয়। এসময় পদযাত্রায় আধাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা আকন্দ বাবুল। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আধাইপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আসানুজ্জামান, আধাইপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খালেকুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি মোরশেদুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক রবিউল ইসলাম, সনিসহ আধাইপুর ইউনিয়নের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়া কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক বিকাল ৪টায় বদলগাছী সদর ইউনিয়নসহ আরও ৭ ইউনিয়নে সফলভাবে পদযাত্রা সম্পন্ন করা হয়। প্রধান অতিথি পর্যায়ক্রমে সকল ইউনিয়ন নেতা-কর্মীদের সাথে সাক্ষাত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category