মোঃ মহসিন হোসেন মিতুল , ঠাকুর গাঁও জেলা সংবাদ দাতাঃ ঠাকুর গাঁও জেলা ভূল্লী থানার ১৮ নং শুখান পুখরী ইউনিয়নের লাউথুতি গ্রামের ফজর আলীর ৪ বছরের শিশু কন্যাকে ধর্ষন ও গলা টিপে হত্যা করেছে একই গ্রামের গিয়াসউদ্দিন( ধুল্লুর) ছেলে শরিফুল ইসলাম (১৭),১৪ ই ফেব্রুয়ারী ২০২৩ তারিখে শিশুটির মা রহিমা বেগম বাচ্চা টিকে দেখতে না পেয়ে খোঁজা খুঁজি করলে সকাল ১০ ঘটিকার সময় পার্শ্ববর্তী ভুট্রা ক্ষেতে গিয়ে বাচ্চা টিকে মাটিতে শোয়া অবস্থায় দেখতে পেয়ে চিল্লা চিল্লী শুরু করলে লোকজন সেখানে গিয়ে মৃত অবস্থায় দেখতে পেয়ে বাসায় নিয়ে আসেন,এবং পুলিশ কে খবর দেন। খবর পেয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ এ কে এম আতিকুর রহমান ও পুলিশ সদস্য গন ঘটনা স্থানে গিয়ে ধর্ষক শরীফুল ইসলাম ও তার বাবা এবং মা কে জিজ্ঞাসা করার জন্য ভূল্লী থানায় নিয়ে আসেন এবং লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরন করেন। এ বিষয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ এ কে এম আতিকুর রহমান বলেন ধর্ষনের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।