• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুরে হয়রানী মূলক মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

দিনকাল বিডি / ১৯৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে অব্যাহত ভাবে মাদক সেবন ও মাদকের ব্যবসা বন্ধ ও এ সবের প্রতিবাদ করায় দায়ের কৃত হয়রানী মূলক মামলা প্রত্যাহারের দাবীতে গন সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় পার্বতীপুর রেলওয়ে শহরের রেলপার্ক এলাকার মিডিয়া কর্ণারে সংবাদ সম্মেলন করা হয় এবং বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার দক্ষিণ হরিরামপুর পশ্চিম পাড়ায় গন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গন সমাবেশ ও সংবাদ সম্মেলনে এলাকাবাসীর অভিযোগ থেকে জানা গেছে,পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের দক্ষিণ হরিরামপুর পশ্চিম পাড়ার মৃত শহিদুল হকের পুত্র মোঃ সুলতানা আলী (৫৫) দীর্ঘ দিন ধরে মাদক সেবন ও মাদকের ব্যবসা চালিয়ে আসছে। এ সবের প্রতিবাদ করায় সুলতান আলী বিভিন্ন সময়ে বিভিন্ন জনকে মামলা হামলার শিকারে পরিণত করেছেন। এরই ধারাবাহিক সম্প্রতি তিনি তার সহোদর ভাই মানিক শাহ ও হাসেম সহ চার জনের বিরুদ্ধে আদালতে হয়রানি মূলক মামলা করেছেন।

এ সবের প্রতিবাদে শুক্রবার সকালে সংবাদ সম্মেলন করেন এলাকাবাসী। সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মানিক শাহ। এর আগে বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ হরিরামপুর পশ্চিম পাড়ায় অনুষ্ঠিত গন সমাবেশ বক্তব্য রাখেন হরিরামপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার আকরাম হোসেন,একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার জিয়াউল হক জিয়া,হযরত আলী, ফওজিয়া খাতুন, মানিক,হাসেম প্রমুখ।

প্রতিবাদ মূখর এলাকাবাসী এ সময় মানুষকে হয়রানী বন্ধ সহ মাদকের ব্যবসা বন্ধের জোর দাবী জানান। একই দিন সন্ধ্যায় এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ সুলতান আলীর বসত বাড়ী থেকে গাঁজা সেবনকারীর একটি মোটরসাইকেল উদ্ধার করে। গাঁজা সেবনের সময় এলাকাবাসী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category