গৌতম কুমার মহন্তঃ নওগাঁর মহাদেবপুরে গতকাল ২৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার অগ্নিকান্ডে চার পরিবারের ১০ লাখ টাকার মালামাল ভষ্মিভূত হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলো খোলা আকাশের নীচে মানবেতর জীবন যাপন করছে।উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক নগদ সহায়তা প্রদান করেছেন।
এদিন দুপুরে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ হোসেনপুর গ্রামের বচনা বীজ সংলগ্ন এলাকায় গড়ে ওঠা বস্তিতে এ অগ্নিকান্ড ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন,ওই গ্রামের সেকেন্দার আলীর পুত্র আজিজার রহমান, সাহেদ আলীর পুত্র নায়েব আলী, সোলাইমান আলীর পুত্র সৈয়দ আলী ও স্ত্রী সখিনা বিবি।
ক্ষতিগ্রস্ত আজিজার রহমানের পাঁচ লাখ টাকা মূল্যের চারটি গরু আগুনে পুড়ে মারা যাওয়াসহ অন্য পরিবার গুলোর ঘরে থাকা সকল আসবাবপত্র,ও বিছানা, লেপ, তোষক, জামা কাপড় এবং চাল ডাল পুড়ে ছাঁই হয়ে গেছে। ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকার অধিক।খবর পেয়ে মহাদেবপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।
ঘটনার পর পরেই উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুলতান হোসেন, সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল ঘটনাস্থল পরিদর্শন করেন।এসময় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষে নগত পাঁচ হাজার টাকা করে সহায়তা দেয়া হয়েছে। ক্ষতির পরিমান নিরুপনের পর পরিবার গুলোকে পূণঃর্বাসনের ব্যবস্থা করা হবে বলে উপজেলা নির্বাহী অফিসার জানান। এদিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে মহাদেবপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন কর্মকর্তা ছয়ফুল ইসলাম জানান।