• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাগেরহাটে বিএনপির পদযাত্রায় পুলিশের বাধা, কেন্দ্রীয় নেতা সহ আটক ২৫

দিনকাল বিডি / ১৫৯ Time View
প্রকাশঃ শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি||

বাগেরহাটে কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির আহবায়ক আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামসহ অন্তত ২৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বিএনপির পদযাত্রা শেষে শহরের মুনিগঞ্জস্থ জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের বাড়ি ও পুরাতন বাজার এলাকা থেকে এদের আটক করা হয়।

এর আগে সকাল ৯টায় শহরের পুরাতন বাজার মোড় এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা শুরু করে বিএনপির নেতাকর্মীরা। সেখানে পুলিশ কর্মসূচি পালন করতে বাঁধা দেয়। পরে জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালামের মুনিগঞ্জস্থ বাড়িতে অবস্থান নেন নেতাকর্মীরা সেখান থেকে এসব নেতাকর্মীদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির আহবায়ক আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ শাহেদ আলী রবি, বিএনপি নেতা হাজরা জাহিদুল ইসলাম পান্না, যুবদল নেতা আইয়ুব আলী মোল্লা বাবু, জয়নুল পারভেজ সুমনসহ ২৫ নেতাকর্মী রয়েছে ।

এদিকে আটকের প্রতিবাদে বিএনপির পক্ষ থেকে বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন কেন্দ্রীয় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ড.ওবায়দুল ইসলাম। এ সময় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, সদস্য কামরুল ইসলাম গোড়া, ব্যারিস্টার জাকির হোসেন প্রমুখ।

কেন্দ্রীয় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. ওবায়দুল ইসলাম বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা বাঞ্চাল করতে পুলিশ গতরাত থেকেই আমাদের নেতাকর্মীদের বাড়িতে তল্যাসি করে। সকালে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাঁধা প্রদান করে। আমাদের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দসহ ৪০ জনের বেশি নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। এটা আমাদের গনতান্ত্রিক অধিকার খর্ব করার শামিল। অতিদ্রুত এসব নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। এছাড়া সারাদেশে নেতাকর্মীদের আটক ও দমন পীড়নের প্রতিবাদে ৪ মার্চ সকল মহানগরের প্রতিটি থানায় পদযাত্রার কর্মসূচি ঘোষনা করেন কেন্দ্রীয় এই নেতা।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান বলেন, শনিবার আওয়ামী লীগ ও বিএনপি’র পাল্টা-পাল্টি কর্মসূচি হওয়ায় দুই দলকেই কর্মসূচি করতে নিষেধ করা হয়েছে। বিএনপি তাদের কর্মসূচিতে নাসকতা সৃষ্টির পরিকল্পনা করার এক পর্যায়ে ২০-২৫ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের যাচাই-বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category