বাগেরহাট প্রতিনিধি||
বাগেরহাটের রামপালের মল্লিকের বের গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী তালুকদার সিফাত রায়হান ও তার স্ত্রী অনুলিপিকে সংবর্ধনা দিয়েছেন এলাকাবাসী । দীর্ঘ ১২ বছর পর স্ত্রী সন্তান নিয়ে হেলিকপ্টারযোগে নিজ বাড়িতে আসায় এলাকাবাসীর পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয় । সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক মহা পরিদর্শক (আইজিপি) ড. আব্দুর রহিম খান । স্থানীয় বিভিন্ন সংগঠন ব্যক্তির পক্ষ থেকে সিফাত রায়হান ও তার স্ত্রী সন্তানকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। বর্নাঢ্য আয়োজনে প্রবাসীদের বরণ করেন এলাকাবাসী। #