• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কমিটি সভাপতি ফাহাদ সম্পাদক হাবীব

দিনকাল বিডি / ১৭৩ Time View
প্রকাশঃ শনিবার, ১১ মার্চ, ২০২৩

স্টাফ রিপোর্টার :জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাককানইবিসাস) কার্যনির্বাহী কমিটি-২০২৩ গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে আজকের পত্রিকার প্রতিনিধি মো. ফাহাদ বিন সাঈদ ও সাধারণ সম্পাদক হিসেবে জাগো নিউজের প্রতিনিধি আহসান হাবীব মনোনীত হয়েছেন।

শনিবার (১১ মার্চ) দুপুরে সমিতির কার্যালয়ে এর গঠনতন্ত্রের ধারা ১৫(ক) এর বিধান অনুসারে ১৪ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে সহসভাপতি-১ হিসেবে মোকছেদুল মুমিন (দৈনিক জনকণ্ঠ), সহসভাপতি-২ আতোয়ার রহমান (দৈনিক আজকের খবর), যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দেলোয়ার হোসেন রনি (দৈনিক আজকের দর্পণ) ও মোছা. জান্নাতী বেগম (দৈনিক ইনকিলাব), সাংগঠনিক সম্পাদক হিসেবে কামরুল হাসান (বাংলা ট্রিবিউন), কোষাধ্যক্ষ হিসেবে আসলাম বেগ (দৈনিক শেয়ার বিজ), দফতর সম্পাদক হিসেবে আলমগীর হোসেন (দৈনিক নয়া শতাব্দী) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে তৈয়ব শাহনুর (দৈনিক সময়ের কাগজ) দায়িত্ব পেয়েছেন।

এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ফারিয়া চৌধুরী দিশা (ডেইলি এশিয়ান এইজ) ও এস.এম. মোজতাহীদ প্লাবন (দৈনিক প্রতিদিনের চিত্র)। সমিতির সদ্য সাবেক সভাপতি রাশেদুজ্জামান রনি (ভোরের কাগজ) এবং সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মুশফিকুর রহিম স্বপন কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category