• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম:
নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

আত্রাই-রাণীনগরে বিএনপি-জামায়াতের ১৯নেতা-কর্মী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৫৭ Time View
প্রকাশঃ রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই এবং রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৯নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। মারপিট এবং নাশকতা মামলায় জরিত সন্দেহে শনিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের মধ্যে আত্রাইয়ে ১১জন এবং রাণীনগরে ৮জন রয়েছে। গ্রেফতারকৃতদের রোববার আদালতে সোর্পদ করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন,গত বছরের ২৫নভেম্বর রাতে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের শ্রমীকলীগের সহ-সভাপতি কাউসার ও তার দলীয় লোকজনের উপর হামলা চালিয়ে মারপিটের ঘটনা ঘটে। এঘটনায় কাউসার বাদী হয়ে এজাহার নামীয় ও অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই ঘটনার সাথে জরিত সন্দেহে উপজেলার মাগুড়াপাড়া গ্রামের কফিল উদ্দীনের ছেলে তরিকুল ইসলাম (৫৭),ভবানীপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সুলতান (২৬),ব্রজপুর গ্রামের শিফাত হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক (৩২),হাটকালুপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে খোরশেদ আলম(৪৫),সন্যানবাড়ি গ্রামের মংলা প্রামানিকের ছেলে আনোয়ার হোসেন (৪৫) ও নওদাপাড়া গ্রামের মানিক্কার ছেলে সাদ্দাম হোসেন(২৫)কে গ্রেফতার করা হয়। এছাড়া গত ১৬আগষ্ট রাতে নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনার বৈঠক করার ঘটনায় দায়েরকৃত মামলায় জরিত সন্দেহে ভোপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে আব্দুর রশিদ(৪১),কবেজ উদ্দীনের ছেলে রবিন শাহ (৪২),ব্রজপুর গ্রামের উকিল প্রামানিকের ছেলে ফজলুল হক(৫০),সাহেবগঞ্জ গ্রামের সাজেদুর রহমানের ছেলে জহুরুল ইসলাম (৪৭) ও বাগমারার দ্বীপপুর গ্রামের রহিদুলের ছেলে রাকিব (২৩) কে গ্রেফতার করা হয়।
অপর দিকে রাণীনগর থানার (ভারপ্রাপ্ত ) ওসি ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা বলেন,গত বছরের ১৭ নভেম্বর মারপিটের ঘটনায় ছাত্রলীগ নেতা রাসেল বাদী হয়ে এজাহারনামীয় ও অজ্ঞাতদের আসামী করে মামলা দায়ের করেন।ওই ঘটনায় জরিত সন্দেহে ভবানীপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে মাসুদ রানা (৩৮),আতাইকুলা গ্রামের মোসাব্বর হোসেনের ছেলে ফজেল হোসেন(৪৬),লোহাচুড়া গ্রামের তছিম উদ্দীনের ছেলে সাবের আলী(৪৭) ও একই গ্রামের মোছির আলীর ছেলে জসিম উদ্দীন জেমস((৪৩),কুজাইল গ্রামের ইয়াছিন আলীর ছেলে লিটন(৩০) ও লক্ষীকোলা গ্রামের আয়েজ উদ্দীনের ছেলে আক্তার হোসেন(৬০)কে গ্রেফতার করা হয়। এছাড়া গত বছরের ১৬ আগষ্ট দায়েরকৃত নাশকতা মামলায় লোহাচুড়িয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে জয়নাল (৩২) ও ঘোষগ্রামের হাফিজুরের ছেলে আকরাম হোসেন (৪১)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা বিএনপি-জামায়াতের সক্রিয় সদস্য জানিয়ে পুলিশের ওই দুই কর্মকর্তা জানান গ্রেফতারকৃতদের রোববার আদালতে সোর্পদ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category