• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আত্রাইয়ে ইউপি সদস্যসহ দুইজন গ্রেফতার

দিনকাল বিডি / ১২৫ Time View
প্রকাশঃ রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে নওগাঁর আত্রাই থানাপুলিশ অভিযান চালিয়ে আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য আব্দুল করিম (৪০)কে গ্রেফতার করেছে। এছাড়া আদালতের পরোয়ানা অনুযায়ী আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাব উদ্দীন জানান, অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে উপজেলার কাজী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাজী পাড়া গ্রামের মৃত অকিম উদ্দীনের ছেলে আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল করিমকে গ্রেফতার করা হয়েছে। সম্প্রতি আত্রাই থানায় বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলার তদন্তপ্রাপ্ত আসামী আব্দুল করিম। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া একই রাতে উপজেলার পাচুঁপুর গ্রামের লোবান আলীর ছেলে মকবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মকবুল হোসেনের বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা ছিল। গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category