খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি থানা পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে হৃদয় শেখ মুন্না (৪০) নামের এক মাদক বিক্রেতাকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এবং অপর ৮জনকে মাদক সেবনের অপরাধে মোট নয়জনকে গ্রেফতার করেছে। গত রোববার (১১ ফেব্রæয়ারী) দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।
আদমদীঘি থানা পুলিশ জানায়, উপজেলায় চলমান মাদক বিরোধী অভিযানে গত রোববার রাতে বিভিন্ন স্থানে অভিযান চলে সেই অভিযানে সান্তাহার ফাঁড়ি পুলিশ সান্তাহার ট্রাক স্ট্যান্ডের সামনে থেকে বিক্রির কালে ১০ পিস ইয়াবাসহ সান্তাহার কলসা মিশন স্কুল পাড়ার সিরাজুল ইসলামের ছেলে হৃদয় শেখ মুন্না (৪০) কে গ্রেফতার করেন।
এছাড়া মাদক সেবনের অপরাধে আদমদীঘি উপজেলার রক্তদহ বিলের বাঁধ এলাকা থেকে সান্তাহার রথবাড়ি এলাকার আনোয়ার হোসেনের ছেলে আল আমিন (২৩), একই এলাকার রফিকুল ইসলামের ছেলে রুহুল আমিন (২২), সান্তাহার হলুদ ঘর এলাকার এমদাদুল প্রামানিকের ছেলে শাকিল হোসেন (২৩), নওগাঁ সদরের সাহাপুর গ্রামের মুকুল হোসেনের ছেলে রিফাত হোসেন (২৪),
নওগাঁ জেলার রানীনগর উপজেলার বিশিয়া গ্রামের ইউসুফ সরদারের ছেলে নাইম হোসেন ((২১), আনোয়ার হোসেনের ছেলে নাজিম উদ্দিন (২১), ইউনুছ আলীর ছেলে আবু বক্কর (২০) ওজিল্লুর রহমানের ছেলেরতন মন্ডর (২১) কে গ্রেফতার করা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার জানান, গ্রেফতারকৃতদের বিরোধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে পরদিন গতকাল সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।