• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আদমদীঘিতে চুরি যাওয়া ট্রাক্টর মান্দা হতে উদ্ধার গ্রেফতার-৩

দিনকাল বিডি ২৪ / ১৯২ Time View
প্রকাশঃ বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি থেকে চুরি য়াওয়া ট্রলিসহ ট্রাক্টর দুই দিন পর মান্দা উপজেলা এলাকা হতে উদ্ধার এবং চালকসহ তিনজনকে গ্রেফতার করেছে আদমদীঘি থানা পুলিশ। গতকাল বুধবার (২৫ অক্টোবর) ভোর ৫টায় নওগাঁ জেলার মান্দা উপজেলার দাউইল ও গোপালপুর এলাকা থেকে ট্রাক্টর উদ্ধার ও তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, নওগাঁ জেলার গোয়ালি উত্তরপাড়ার কফিল মোল্লার ছেলে মোয়াজ্জেম হোসেন (৩৭), দুবলহাটির গোলাম রব্বানীর ছেলে শাকিল হোসেন (২৫) ও ংপুর সদর পুস্পরানী জমিদারপাড়ার ফয়জের আলীর ছেলে বেলাল হোসেন (২৫)।
আদমদীঘি থানা পুলিশ জানায়, বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার কাশিয়াকুড়ি গ্রামের মিলন হোসেনের একটি ট্রলিসহ সোনালীকা সুপ্রিম ট্রাক্টর আদমদীঘি উপজেলার ইশবপুর গ্রামের সাদ্দাম হোসেন নামের এক চালক ভাড়ায় চালাতো। ওই চালক ট্রাক্টরটি গত ২২ অক্টোবর রাত ৮টায় তার বাড়ির পাশে পশ্চিমপাড়া মসজিদের সামনে রেখে আত্মীয়ের বাড়ি বেড়াতে যান। পরদিন ২৩ অক্টোবর ট্রাক্টরটি দিবাগত রাত ৩টায় কেবা কারা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ট্রাক্টরের মালিক মিলন হোসেন আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে আদমদীঘি থানা পুলিশ প্রযুক্তি ব্যবহার করে ঘটনার ২দিন পর আদমদীঘি থানা পুলিশ ফোর্সসহ মান্দা থানার সহযোগীতায় গতকাল বুধবার (২৫ অক্টোবর) ভোর ৫টায় নওগাঁ জেলার মান্দা উপজেলার দাউইল ও গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া ট্রাক্টর উদ্ধার ও উল্লেখিত তিনজনকে গ্রেফতার করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category