• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

আদমদীঘিতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে চাচা ভাতিজা হাসপাতালে

দিনকাল বিডি ২৪ / ১৭৮ Time View
প্রকাশঃ সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে দিনে বেলা প্রতিপক্ষের ছুরিকাঘাতে নুর ইসলাম তুহিন (২৬) ও তার চাচা শফিকুল ইসলাম (৩৫) মারাত্বক আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গতকাল সোমবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১০টায় আদমদীঘি উপজেলার কড়ই বাজারে এ ঘটনা ঘটে।

আহত নুর ইসলাম তুহিন আদমদীঘির কড়ই গ্রামের ফেরদৌস আলীর ছেলে। তিনি একজন পল্লী পশু চিকিৎসক এবং শফিকুল ইসলাম একই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। এ ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত সোমবার বেলা সাড়ে ১০ টায় আদমদীঘির কড়ই বাজারে জনৈক ফরিদুল ইসলামের সেলুনের সামনে পূর্বশক্রতার জেরধরে নুর ইসলাম তুহিন তার চাচা শফিকুল ইসলামের সাথে একই গ্রামের জাহিদ হাসান ও পাশের বশিকোড়া গ্রামের মনসুর আলীর মধ্যে কথা কাটাকাটি ও মারধরের ঘটনার এক পর্যায়ে প্রতিপক্ষেরা নুর ইসলাম ও তার চাচা শফিকুল ইসলামকে ছুরিকাঘাতে আহত করে আটক রাখে।

এসময় ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ যাবার পূর্বেই হামলাকারিরা পালিয়ে গেলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে আদমদীঘি হাসপাতালে ও পরে অবস্থার অবনতি ঘটলে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পল্লী পশু চিকিৎসক নুর ইসলাম তুহিন জানায়, চাঁদার টাকা না দেয়ার প্রতিপক্ষরা ছুরিকাঘাত করেছে।

হামলাকারিরা গা ঢাকা দেয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় ইউপি সদস্য আবু বক্র ছিদ্দিক জানান, নুর ইসলাম তুহিন ও অপর পক্ষ জাহিদ হাসানরা একই সাথে চলাফেরা ও তাদের মধ্যে বন্ধুত্ব রয়েছে। ছুরিকাঘাতের প্রকৃত কারন বোধগম্য নয়। আদমদীঘি থানার ওসি রেজাউল করিম ছুরিকাঘাতের ঘটনা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে গিয়ে হামলাকারিদের পাওয়া যায়নি। অপরাধিদের গ্রেফতারে তৎপরতা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category