• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আদমদীঘিতে ব্যাংক চেক প্রত্যাখ্যান মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১০৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৭ মে, ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
আদমদীঘিতে চেক প্রত্যাখ্যান (এন.অঅই.এ্যাক্ট) মামলায় আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত পলাতক আসামী কামরুজ্জামান (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। সে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর উত্তরপাড়ার মৃত মফিজ উদ্দিনের ছেলে ও চাঁপাপুর ইউনিয়ন বিএনপি নেতা। গত সোমবার (৬ মে) রাতে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

আদমদীঘি থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার বর্মন জানান, সাজাপ্রাপ্ত আসামী কামরুজ্জামানের বিরুদ্ধে ২০২২ সালে বগুড়ার দুপচাঁচিয়া আদালতে ব্যাংক চেক প্রত্যাখ্যান সংক্রান্ত ৭৭সি/২২ (দুপঃ) নম্বর একটি মামলা হয়। ওই মামলায় বগুড়ার যুগ্ম দায়রা জজ আদালত-২ আসামী কামরুজ্জামানকে সম্প্রতি ১০ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০ লাখ ৯১ হাজার ৯৩০ টাকা জরিমানার আদেশ দিয়ে রায় দেন। মামলার রায়ের পর থেকে সে পলাতক ছিল। গত সোমবার রাতে গোপন সংবাদের ভিক্তিতে তাকে বাড়ি থেকে গ্রেফতার করে পরদিন মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category