এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম ::
উত্তর চট্টগ্রামের বিএনপি’র রাজনীতিতে বিবদমান দুই গ্রপিয় নেতা গোলাম আকবর খন্দকার ও গিয়াস উদ্দিন কাদের চৌধুরী কে দলের কেন্দ্রীয় দপ্তর থেকে (কারণ দর্শানোর নোটিশ) শোকজ করা হয়েছে হয়ে দলীয় সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল’র সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার কে এই (কারণ দর্শানোর নোটিশ) শোকজ করা হয়েছে।
৩০ এপ্রিল (বুধবার) দলীয় শৃঙ্খলা পরীপন্থি কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ তাদের কে এ নোটিশ পাঠানো হয়েছে বলে বিএনপি’র দপ্তর সূত্র নিশ্চিত করেছে।
সূত্র জানায়, গত বেশ কয়েক দিন যাবত চট্টগ্রাম উত্তর জেলার প্রথম উপজেলা মীরসরাই এর পূর্বেকার কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি গঠন করা নিয়ে গোলাম আকবর খন্দকার এর এখানকার বিএনপি’র একটি অংশ (গ্রুপ) অসন্তোষ প্রকাশ করে আসছিলো। তাদের দাবি-গোলাম আকবর খন্দকার উত্তর জেলা বিএনপি’র আহবায়ক হিসেবে ক্ষমতার অপব্যবহার করে দলের ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে হিংসাত্মক মনোভাবের বহি:প্রকাশ ঘটাতে গিয়ে যেনতেন ব্যাক্তি বিশেষ কে দিয়ে কমিটি গঠন করে শান্ত মীরসরাই কে অশান্ত করে দলীয় নেতা-কর্মীদেরকে উস্কে দিয়ে একে অপরের বিরুদ্ধে প্রতিপক্ষ হিসেবে দাড় করিয়ে দিয়েছে। আর যার কারণে গত কয়েক দিনে কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় দলীয় কয়েকজন নেতা-কর্মী হতাহত হতে বাধ্য হয়েছে। এমন বক্তব্য নস্যাৎ করে গোলাম আকবর খন্দকার এবং তার পক্ষিয় ও নতুন গঠিত আহবায়ক কমিটির দায়িত্ব প্রাপ্তরা বলছেন-কোনো সংগঠনের গঠিত কমিটি বছর কে বছর থাকেনা। কমিটি গঠিত হয় এবং তা কারণ অ-কারণে আবার বিলুপ্ত হয়ে নতুন কমিটি গঠিত হয়। সুতরাং, দলকে ভালোবাসলে কেউ এর বিরোধীতা করার নামে দলীয় হয়ে দলের অন্যান্য নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে হতাহতের ঘটনা ঘটাতে পারে না। অথচ, মীরসরাই উপজেলায় তা সংঘটিত হয়েছে! অপর দিকে উত্তর গোলাম আকবর খন্দকার এর নিজ এলাকা রাউজান উপজেলায় বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনায় দলের কয়েকজন সাধারণ নেতা-কর্মী নিহত ও আহত হওয়ার ঘটনা নিয়ে দলের কেন্দ্রীয় হাইকমান্ড গত কয়েক দিন যাবত মহা চিন্তিত হয়ে পড়েছিলো। স্বয়ং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‘তারেক রহমান’ লন্ডন থেকে মীরসরাই এবং রাউজান উপজেলায় ঘটে যাওয়া ঘটনাবলী নিয়ে কেন্দ্রীয় হাইকমান্ড কে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করেন।
আর সেই মোতাবেক গত কয়েক দিন যাবত তদন্ত সাপেক্ষ মনিটরিং শেষে বিবদমান: উক্ত দুই গ্রপিয় নেতা কে শোকজ (কারন দর্শানোর নোটিশ) করা হলো।