• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

উলিপুরে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই এইচএসসি পরিক্ষার্থী নিহত

দিনকাল বিডি / ৮০ Time View
প্রকাশঃ রবিবার, ৯ মার্চ, ২০২৫

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার(৯ মার্চ) দুপুরে তবকপুর ইউনিয়নের উলিপুর-চিলমারী সড়কের নিরাশীর পাতার নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পান্ডুল ইউনিয়নের সিদ্ধান্ত মালতিবাড়ী এলাকার বকিয়ত আলীর ছেলে প্লাবন আহমেদ(১৭) ও একই ইউনিয়নের ঢেঁকিয়েরাম এলাকার আবু বক্করের ছেলে সৌরভ আলী(১৮)। তারা দু’জনেই কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজের এইচএসসি পরিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার দুপুরে নিহত প্লাবন ও সৌরভ দুই বন্ধু মোটরসাইকেলযোগে চিলমারী থেকে উলিপুরে ফিরছিল। এ সময় তবকপুর ইউনিয়নের নিরাশীর পাতার নামক এলাকায় বিপরীত দিক থেকে দ্রুত গতির একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলে সৌরভ আলী(১৮) নিহত হয়। পরে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা প্লাবন আহমেদ(১৭)কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেরুল ইসলাম জানান, প্লাবন আহমেদ নামের ওই যুবককে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়।

এবিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. জিল্লুর রহমান সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাক্টর ও ড্রাইভারকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category