• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম:
নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত নিরাপত্তায় ড্রোনের মাধ্যমে নজরদারি জোরদার বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর

উলিপুরে পুকুরে গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ৯৬ Time View
প্রকাশঃ সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে রতন মিয়া(১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, রোববার(২২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে।

নিহত রতন মিয়া কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মফিজুল ইসলামের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওসি আবু বক্কর সিদ্দিক।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, ৭ বছর পূর্বে রতন মিয়ার বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকেই মায়ের সাথে দুর্গাপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে নানা আব্দুর রহমানের বাড়িতে থাকতেন। ঘটনার দিন রোববার(২২ সেপ্টেম্বর) বিকালে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন রতন মিয়া। পরে তার সহপাঠিদের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুকুরে খোঁজাখুঁজি করে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। নিহত রতন মিয়া মানসিক ভারসাম্যহীন ছিল। সে পাবনা মানসিক হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহন করে আসছিল। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপ-পুলিশ পরিদর্শক মিজানুর রহমান।

সোমবার(২৩ সেপ্টেম্বর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category