• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

উলিপুরে ভারতীয় সীমান্তে পাচারের সময় ১৭ ব্যারেল ডিজেলসহ আটক ২

দিনকাল বিডি ২৪ / ১১৯ Time View
প্রকাশঃ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে নদীপথে ভারতে পাচারের সময় ৩ হাজার ৩শ ৬০ লিটার (১৭ ব্যারেল) ডিজেল ও একটি নৌকাসহ ২জনকে আটক করেছে বিজিবি। ঘটনাটি ঘটেছে, শুক্রবার (১৩ ডিসেম্বর) উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের সীমান্তবর্তী ব্রহ্মপুত্র নদ বেষ্টিত পোড়ারচর এলাকায়।

বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধীনস্থ যাত্রাপুর বিওপি’র একটি টহলদল নদীপথে অবৈধভাবে ভারতে ডিজেল পাচার সময় তাদেরকে আটক করেন।
কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ উপজেলার সীমান্তবর্তী বেগমগঞ্জ পোড়ারচর এলাকা দিয়ে নদীপথে অবৈধভাবে ভারতে ডিজেল পাচার হবে। এ প্রেক্ষিতে ওই ব্যাটালিয়নের অধীনস্থ যাত্রাপুর বিওপি’র একটি টহলদল সীমান্ত পিলার নম্বর-১০৪১ হতে আনুমানিক ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে পোড়ারচর নামক স্থানে নদীপথে নৌকাযোগে কৌশলে অবস্থান গ্রহণ করেন। বিজিবি টহলদল বর্ণিত স্থান দিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকাযোগে ২ জন ব্যক্তিকে ভারতের দিকে যেতে দেখে তাদেরকে থামানোর সংকেত দেন। বিজিবির সংকেত উপেক্ষা করে নৌকাযোগে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহলদল নৌকাসহ তাদেরকে আটক করেন। পরবর্তীতে নৌকাটি তল্লাশী করে ৩ হাজার ৩শ ৬০ লিটার ডিজেল ভর্তি ১৭টি ব্যারেল জব্দ করা হয়। জব্দকৃত ডিজেল ও নৌকার আনুমানিক মূল্য ১০ লাখ ১২ হাজার ৮শ ৮০টাকা। আটককৃত ব্যক্তিরা হলেন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কালিকাপুর গ্রামের শমসের আলীর ছেলে মনির হোসেন (৩২) ও কচাকাটা থানার কামারচর এলাকার আলমাস আলীর ছেলে রুবেল হোসেন (২৬)। তিনি আরও জানান, বর্তমানে বাংলাদেশে জ্বালানি তেলের সংকটময় সময়ে এ ধরনের তেল চোরাকারবারীদের বিরুদ্ধে সীমান্তে বিজিবি’র অভিযান চলামান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ওসি নাজমুল আলম বলেন, আটককৃতদের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগে মামলা দায়ের হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category