• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

উলিপুরে মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার ২২

দিনকাল বিডি ২৪ / ১৪৬ Time View
প্রকাশঃ সোমবার, ২১ আগস্ট, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ২০২১ সালে গুনাইগাছ ও থেতরাই ইউনিয়নে মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ২২ পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার(২০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওসি গোলাম মর্তুজার নেতৃত্বে পুলিশ পরিদর্শক(তদন্ত) তামবিরুল ইসলাম, এসআই আতিকুজ্জামান আতিক, আনিছুর রহমান, শাহ্ আলম, মশিউর রহমান, আজাহারুল ইসলাম, রবিউল ইসলাম, গোলক চন্দ্র বর্ম্মণ, এএসআই সোহাগ পারভেজ, কং হারুন অর রশিদসহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে গুনাইগাছ ও থেতরাই ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্টভূক্ত ২২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- থেতরাই ইউনিয়নের রামপ্রসাদ মতুল্লাপাড়া গ্রামের আজির উদ্দিনের পুত্র মো. সাইফুল ইসলাম(৩৬), এরশাদুল হক(৫০), রামপ্রসাদ রাজা দিঘীর পাড় গ্রামের দেলদার আলীর পুত্র জাহের আলী(৪৬), কিশোরপুর মৌলভীপাড়া গ্রামের আব্দুর রহমানের পুত্র আব্দুল ওহাব(৪০), আজাহার আলীর পুত্র হাছেন আলী(৩৩), দড়ি কিশোরপুর গ্রামের আব্দুল হামিদ সরকারের পুত্র নুরুল হক সরকার ওরফে ডা. নুরুল(৫৮), আইয়ুব আলীর পুত্র মমিন হোসেন(৩৫), আব্দুল জলিলের পুত্র জাহিদ হাসান(৩৪), মোজাম্মেল হকের পুত্র রফিকুল ইসলাম(৫৪), মহসীন আলীর পুত্র সৈয়দ আলী(৫১), আইয়ুব আলীর পুত্র মোকছেদুল মমিন(২০), আবুল হোসেনের পুত্র মাঈদুল ইসলাম(৩৪), আব্দুল জব্বারের পুত্র আলমগীর(৪০), নজরুল ইসলামের পুত্র ফরিদুল ইসলাম কসাই(৩০), কিশোরপুর তেলিপাড়া গ্রামের মহিজ উদ্দিনের পুত্র আব্দুল ওহাব(৪৫), কিশোরপুর কুমারপাড়া গ্রামের সাহাবুদ্দিনের পুত্র আব্দুর রশিদ(৬০), কিশোরপুর বসুনিয়া গ্রামের বনিজ উদ্দিনের পুত্র আলেপ উদ্দিন(৫৩), কিশোরপুর বকসীপাড়া গ্রামের আব্দুল হানিফের পুত্র শফিকুল ইসলাম(৩৫), গুনাইগাছ ইউনিয়নের নেফরা কাঁঠালীপাড়া গ্রামের ফকরুল ইসলামের পুত্র শিহাব উদ্দিন জুহরী(২০), মহির উদ্দিনের পুত্র কায়ছার আলী(৩৮), আব্দুল লতিফের পুত্র রিপন মিয়া(২৭) ও নেফরা খারিজাপাড়া গ্রামের আব্দুল হাইয়ের পুত্র মাও. আবুল কামাল আজাদ(৪৮)।

সোমবার(২১ আগস্ট) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category