• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

এই নির্বাচনে জামালপুর সদরে একটি রব উঠেছিল পশ্চিমা হটাও-মির্জা আজম এমপি

দিনকাল বিডি ২৪ / ২৯২ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

এম আর সাইফুল, মাদারগঞ্জ, জামালপুর:
এ নির্বাচনে জামালপুর সদরে একটি রব উঠেছিল, একটি ভাইরাস ছড়িয়েছিল যে পশ্চিমা হটাও। মেলান্দহ মাদারগঞ্জের মানুষ যারা জামালপুর সদরে বসবাস করেন তারা আতংকিত হয়ে পড়েছিলেন। জামালপুর সদরে মেলান্দহ মাদারগঞ্জের যারা বসত-বাড়ী গড়ে তুলছেন তাদের টিকে থাকা খুব কঠিন হয়ে যেতো।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী এসএম ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকালে মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ (মেলান্দহ মাদারগঞ্জ) আসনে টানা সপ্তমবারের মতো নির্বাচিত এমপি মির্জা আজম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন মেলান্দহ মাদারগঞ্জের মানুষ আমাকে সহযোগিতা করেছেন আমি মেলান্দহ মাদারগঞ্জের মানুষের সম্মান রক্ষার্থে নৌকাকে বিজয় করেছি। যে কারনে একটি বারের জন্যেও আমি আমার নির্বাচনী এলাকায় আসতে পারিনি।

মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বেলালের সঞ্চালনায় জেলা, উপজেলা, ইউনিয়নসহ শহর আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও প্রধান অতিথির সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category