সোহেল রানা, যশোরঃ সমাজসেবায় বিশেষ অবদান রাখায় এবার (এফএসডিও) সেচ্ছাসেবী সংগঠন থেকে আবারও সম্মাননা পেলেন দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান।
শুক্রবার বিকালে মণিরামপুর পাবলিক লাইব্রেরীর সামনে মণিরামপুর পরিবার ও উন্নয়ন সংস্থার (এফএসডিও) ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠানে তাকে এ সম্মাননা ক্রেস্ট ও সনদ দেয়া হয়।
অনুষ্ঠানে সাদিয়া আক্তার ও শামিমা নাসরিন মুক্তার সঞ্চালনায় এবং ফ্যামিলি সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এফএসডিও) প্রতিষ্ঠাতা পরিচালক দেব বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি)আশেক সুজা মামুন দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান কে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মণিরামপুর পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক ও প্রভাষক নুরুল হক, এডভোকেট বশির আহমেদ, এপিপি জজকোর্ট যশোর, কলম কথা পত্রিকার সম্পাদক সুমন চক্রবর্তী, কলম কথা ফাউন্ডেশন পরিচালক নাহিদ হাসান, মাতৃবন্ধন সেচ্ছাসেবী সংগঠনের পরিচালক মুর্শিদ হাসান ইমন প্রমুখ।