• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

ককটেল বিস্ফোরণ মামলা আদমদীঘি বিএনপির সভাপতি সম্পাদক কারাগারে

দিনকাল বিডি / ১৭৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে যুবলীগের সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরণ মামলায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার ও সাধারণ সম্পাদক আবু হাসানকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দিয়েছেন আদালত। এ মামলায় উচ্চ আদালত থেকে ও নি¤œ আদালত থেকে জামিনে মুক্ত থাকার পর গত মঙ্গলবার (৭ ফেব্রæয়ারী) বিএনপির সভাপতি সম্পাদকসহ ৩৬জন নেতাকর্মি বগুড়া জেলা জজ আদালতে হাজির হন। আদালত শুনানীঅন্তে ৩৪ জনের জামিন মঞ্জুর করেন এবং আব্দুল মহিত তালুকদার ও আবু হাসানের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
প্রকাশ, গত ২৩ নভেম্বর সন্ধ্যায় আদমদীঘি উপজেলা যুবলীগের উদ্যোগে দেশে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিলে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটনায় ছাত্রলীগের ৫জন নেতা আহত হয়। এ ঘটনায় আদমদীঘি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বাদি হয়ে আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার ও সাধারণ সম্পাদক আবু হাসানসহ ৩৭জন বিএনপি নেতাকর্মির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এ মামলার আসামীরা উচ্চ আদালত ও নি¤œ আদালত থেকে জামিনে থাকার পর গত মঙ্গলবার জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত উপরোক্ত আদেশ দেন। আদমদীঘি উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বুলবুল ফারুক বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category