• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

কালাইয়ে দিনে দুপুরে ভয়ভীতি দেখিয়ে অসহায় বৃদ্ধের ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই

দিনকাল বিডি ২৪ / ১২৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

কালাই প্রতিনিধি :মোঃ ফারুক হোসেন

জয়পুরহাটের কালাইয়ে আব্দুর রাজ্জাক নামে এক বৃদ্ধের কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা দিনে দুপুরে পথরোধ করে ভয়ভীতি দেখিয়ে অসহায় ওই বৃদ্ধের কাছ থেকে টাকা ছিনতাই করেছে বলে জানা গেছে। গত সোমবার বিকেলে কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের নর্থপোল হিমাগারের সামনে এঘটনা ঘটেছে।
ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী জিন্দারপুর গ্রামের আব্দুর রাজ্জাক (৮০) তিনজনের নাম উল্লেখ করে রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন।
ভ্যানচালক, ভ্যানযাত্রী ও লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, কালাই উপজেলার মোলামগাড়ীহাট বাজার থেকে আব্দুর রাজ্জাক টাকা নিয়ে ভ্যানযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। একই ভ্যানে জিন্দারপুর গ্রামের সালাম তালুকদারের ছেলে আল-আমীন, বাদাউচ্চ গ্রামের বাবু ও আব্দুল করিমও ছিলেন। পথিমধ্যে নর্থপোল হিমাগার এলাকায় ভ্যানের গতিরোধ করেন জিন্দারপুর গ্রামের জালাল তালুকদারের ছেলে সুমন (৩০) ও শামছদ্দিন ফকিরের ছেলে রিপন ফকির (২০)। ভুক্তভোগী বৃদ্ধ আব্দুর রাজ্জাক কিছু বুঝে উঠার আগেই ভ্যানে থাকা আল-আমিনের সহায়তায় ভয়ভীতি দেখিয়ে ওই তিনজন ১ লক্ষ ৮০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়। এসময় বৃদ্ধ রাজ্জাক অসুস্থ বোধ করলে ভ্যানযাত্রী বাবু, আব্দুল করিম ও ভ্যানচালক আজিজের সহায়তায় তাকে বাড়িতে পৌঁছে দেন। বৃদ্ধ রাজ্জাক একটু সুস্থবোধ করলে ওইদিন রাত সাড়ে আটটায় তিনজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভ্যানচালক বাদাউচ্চ গ্রামের আজিজ জানান, মোলামগাড়ীহাট থেকে ভ্যানে করে যাত্রী নিয়ে আসার পথে নর্থপোল হিমাগারের সামনে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃদ্ধ রাজ্জাকের টাকা ছিনতাই করেছে তারই গ্রামের লোক।
ভুক্তভোগী বৃদ্ধ রাজ্জাক বলেন, আমি অসহায় বৃদ্ধ মানুষ, মোলামগাড়ীহাট থেকে ফেরার পথে আমার ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই করেছে তিনজন। সবাই দেখেছে, আপনারা আমাকে সকলে সহায়তা করুন।
কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন বলেন, আব্দুর রাজ্জাক টাকা ছিনতাইয়ের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category