• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কুষ্টিয়ার দৌলতপুরে দু’গ্রুপে সংঘর্ষ, নিহত -২

দিনকাল বিডি ২৪ / ১২৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ছাতারপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাইন ও গাজী গ্রুপের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অর্ধ শতাধিক আহত হয়েছেন।

বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৫টার সময় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া বাজারে সংঘর্ষ হয়। নিহতরা হলেন, ছাতারপাড়ার বেগুনবাড়িয়া এলাকার আব্দুল হামিদ (৫০) ও নজরুল ইসলাম (৪৫)। নিহত দুইজন গাইন গ্রুপের সদস্য। তারা সম্পর্কে আপন ভাই।

স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ছাতারপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গাইন ও গাজী এবং পিয়াদা গ্রুপের মধ্যে বিবাদ চলে আসছে। প্রায় প্রতিবছরই এ নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে মহড়া, হামলা হয়। এরই জের ধরে বুধবার বিকেলে ছাতারপাড়া বাজারে গাইন গ্রুপের আব্দুল হামিদের উপরে হামলা চালায় গাজী গ্রুপের লোকজন। এ সময় ভাইকে বাঁচাতে পাল্টা হামলা চালালে নজরুল ইসলামও মারাত্মকভাবে আহত হয়। এ ঘটনায় অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। স্থানীয়রা দ্রুত আহত কয়েকজনের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুইজনকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবর রহমান সংঘর্ষে নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category