• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কুড়িগ্রামে চুরি ও মাদকের ১১ টি মামলার আসামী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৩১ Time View
প্রকাশঃ সোমবার, ৪ মার্চ, ২০২৪

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে চুরি ও মাদকের ১১ টি মামলার আসামীকে চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, নাগেশ্বরী পৌরসভা এলাকা থেকে গত ২ মার্চ বিকালে বাইসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় চোর ও মাদক কারবারি পূর্বের ৬ টি চুরি মামলা ও ৫ টি মাদক মামলার আসামী কুড়িগ্রাম পৌরসভার টেনারীপাড়া জলিলবিড়ি মোড় এলাকার মোঃ রাজু মিয়া (৩০)কে চোরাইকৃত বাইসাইকেলসহ গ্রেফতার করে নাগেশ্বরী থানা পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকুত আসামী কুড়িগ্রাম জেলায় কুখ্যাত চোর ও মাদক কারবারি হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে চুরি মাদকসহ ১১ টি মামলা রয়েছে। জেলায় অপরাধ দমনে আমাদের অভিযান অব্যহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category