• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

গলাচিপায় ইউএনও’র ফেসবুক পেইজ হ্যাক হওয়ায় সংবাদ সম্মেলন

দিনকাল বিডি / ১১৩ Time View
প্রকাশঃ সোমবার, ১৭ মার্চ, ২০২৫

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের অফিসিয়াল ফেসবুক পেইজ টঘঙ এধষধপযরঢ়ধ (উপজেলা প্রশাসন গলাচিপা) হ্যাক হয়েছে। ইউএনও মিজানুর রহমান এ বিষয়টি রবিবার (১৬ মার্চ) রাত সাড়ে নয়টার পর জানতে পারেন। পরে তিনি রাত ১১টায় গলাচিপা অফিসার্স ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে ইউএনও মিজানুর রহমানের সাথে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. ফারুকুজ্জামান।

সংবাদ সম্মেলনে ইউএনও মিজানুর রহমান বলেন, ‘আজ (রবিবার) রাত সাড়ে নয়টার দিকে আমার অফিসিয়াল ফেসজবুক পেইজ টঘঙ এধষধপযরঢ়ধ (উপজেলা প্রশাসন গলাচিপা) হ্যাক করা হয়েছে। হ্যাক করার পর তারা (হ্যাকাররা) এলোমেলো আপত্তিকর মন্তব্য ছড়াচ্ছে। আসলে এ বিষয়ে আমি কিছুই জানি না। আমি এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আমি আইনগত ব্যবস্থা হিসেবে থানায় জিডি করেছি।’
এদিকে টঘঙ এধষধপযরঢ়ধ (উপজেলা প্রশাসন গলাচিপা) এর ফেসবুক পেইজ হ্যাক করে রবিবার (১৬ মার্চ) রাতে যা লেখা তা হুবহু তুলে ধরা হলো-

‘আমার বিরুদ্ধে বড় একটা অভিযোগ হলো আমি ছাত্রলীগ করতাম। হ্যাঁ একসময় করতাম। সো, কি হয়েছে? নুরু ভাইও এক সময় ছাত্রলীগ করত। তিনি একসময় জননেত্রীর পা ছুঁয়ে সালামও করেছেন। সো, তাতে কি নুরু ভাইয়ের জনপ্রিয়তা এখন কম?
বঙ্গবন্ধুর আদর্শের কারণে আমরা মোটেই লজ্জিত নই, কারণ এই দেশমাতৃকার জন্ম তা হাত ধরেই। আরেকটা অভিযোগ হলো দুর্নীতির। ডযড় রং ভৎবব ভৎড়স রঃ? যে দুর্নীতি করে না বুঝতে হবে সে সুযোগ পায় না।

মাথা উঁচু করে বাঁচতে চাই। করলাম না এই প্রশাসনের চাকরী। আমার অনুজ উর্মীও করে নাই। সো, আমার কেন করতে হবে?
সোজাসাপটা কথা। একদিন আমাদেরও সময় আসবে। ঊাবৎু ফড়ম যধং রঃং নধৎশরহম ফধু.’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category