গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় পৌর শহরের হযরত আয়েশা সিদ্দিকা (রাযি.) মহিলা হাফেজিয়া মাদ্রাসা মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুস সাত্তার হাওলাদার ও পৌর বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান প্যাদার স ালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান।
সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির আহŸায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া। প্রধান বক্তা জেলা বিএনপির সদস্য সচিব ¯েœহাংশু সরকার কুট্টি। বিশেষ অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, জেলা বিএনপির আহŸায়ক কমিটির সদস্য শাহজাহান খান, মোস্তাক আহম্মেদ পিনু, এ্যাড. মজিবুর রহমান টোটন, মিজানুর রহমান মিজান, কাজী শাহাদাত হোসেন, পৌর বিএনপির আহŸায়ক এ্যাড. মিজানুর রহমান মজনু, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান রুমি, উপজেলা যুবদলের আহŸায়ক মশিউর রহমান শাহিন খন্দকার ও পৌর যুবদলের আহŸায়ক মো. জাহিদুল ইসলাম জাহিদ।
এছাড়াও জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলের নেতৃবৃন্দসহ উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিলর এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সম্মেলনে উপস্থিত ছিলেন।