• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

চট্টগ্রাম মহা নগর বিএনপি’ সংবাদ সম্মেলনে ঘোষণা : ১৫ থানা ও ৪৩ ওয়ার্ড কমিটি বিলুপ্ত

দিনকাল বিডি ২৪ / ১৫৯ Time View
প্রকাশঃ বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: চট্টগ্রাম মহানগরীর ১৫টি থানা ও ৪৩টি ওয়ার্ডের বিএনপি’র কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে মহানগর বিএনপি’র আহবায়ক কমিটি।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর লালখান বাজারের একটি রেষ্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে এ সব তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক এরশাদ উল্লাহ।
দলকে তৃণমৃল সু’সংগঠিত করার লক্ষ্যে থানা ও ওয়ার্ডে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলপ্ত ঘোষণা করা হয় বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে বিলুপ্ত ঘোষিত থানা ও ওয়ার্ডের কমিটি অতি দ্রুত বিগত সময়ে আন্দোলনে থাকা ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের দ্বারা কমিটি গঠন করা হবে বলে জানান মহানগর বিএনপি’র ওই আহবায়ক।
এ ছাড়া সংবাদ সম্মেলনে উঠে আসে সম্প্রতি ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলার বিষয়টি। ভারতে বাংলাদেশি হাইকমিশনে হামলা এবং আমাদের জাতীয় পাতকা অবমাননার নিন্দা জানান নের্তবৃন্দ।
নের্তৃবৃন্দ বলেন, আমরা দ্ব্যার্থহীন ভাষায় বলতে চাই, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্র। পতিত ফ্যাসিবাদে মূল হোতাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের যড়যন্ত্রমূলক অপচেষ্টা রুখে দেবো আমরা।
এ দিকে বিকাল ৩টায় ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলা সহ নানাবিধ: সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে চট্টগ্রাম মহানগর বিএনপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category